How many punctuation marks are there in Bangla language?
ব্যাখ্যা...
বাংলা ভাষায় প্রধান বিরাম চিহ্ন বা যতিচিহ্ন ১২টি । বাংলা গদ্য ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭) গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম এগুলোর প্রচলন করেন। তবে ব্যবহারের ওপর ভিত্তি করে কোথাও কোথাও ১৯-২০টি চিহ্নের উল্লেখও পাওয়া যায়।
প্রধান বিরাম চিহ্নগুলো নিচে দেওয়া হলো:
১. কমা (,)
২. সেমিকোলন (;)
৩. দাড়ি (।)
৪. প্রশ্নবোধক চিহ্ন (?)
৫. বিস্ময়সূচক চিহ্ন (!)
৬. ড্যাশ (—)
৭. কোলন (:)
৮. কোলন-ড্যাশ (:-)
৯. হাইফেন (-)
১০. উদ্ধৃতি চিহ্ন (“ ”)
১১. বন্ধনী চিহ্ন ((), {}, [])
১২. ইলেক বা লোপ চিহ্ন (’)
এগুলোর মধ্যে বাক্যের সমাপ্তি বোঝাতে ৩টি চিহ্ন ব্যবহৃত হয়: দাড়ি, প্রশ্নবোধক ও বিস্ময়সূচক।