Exam Hall

Online Examination

60:00

Preparing questions...

Preparing questions...

পরীক্ষার সময় করনীয়

আমাদের এখানে MCQ পরীক্ষার জন্য বিশেষ টিপস

  • সময়ের হিসাব: সাধারণত ৭৫ নম্বরের MCQ-র জন্য ৬০ মিনিট সময় বরাদ্দ থাকে। প্রতি প্রশ্নে নির্ধরিত সময়ের বেশি সময় ব্যয় করা যাবে না, মাঝেমাঝেই সময় দেখে নিবেন।
  • নেগেটিভ মার্কিং: বাংলাদেশের অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। এখানেও একই নিয়ম। তাই আন্দাজে উত্তর দেওয়ার চেয়ে বাদ দেওয়া ভালো।
  • প্রশ্ন ভালোমত বোঝা: উত্তর দেওয়ার র্পূ্বে সম্পূর্ণ প্রশ্নটি ভালো করে পড়ুন, প্রশ্ন না বুঝেই উত্তর করবেন না।
  • জানা প্রশ্ন আগে: যেসব প্রশ্নের উত্তর ভালো জানেন, সেগুলো আগে সমাধান করুন, কঠিন প্রশ্নে আটকে গিয়ে সময় নষ্ট করবেন না।
  • প্রশ্ন দুবার পড়া: আমি তো মনে করি প্রতিটি প্রশ্ন অন্তত দুবার পড়ে উত্তর করা উচিৎ কারণ তাড়াহুড়ো করে মাঝেমাঝে চোখের ভুলে "হ্যাঁ" কে "না" বা "না" কে "হ্যাঁ" ধরে নেয়।
  • রিভিশন: সব উত্তর শেষে ৫-৭ মিনিট রিভিশনের জন্য রাখার চেষ্টা করুন, তাড়াতাড়ি করে জমা দিবেন না।

সাধারণ জীবনে MCQ পরীক্ষার জন্য কিছু টিপস

পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পর থেকে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত সময়টুকু যথাযথভাবে কাজে লাগান:

  • ওয়াশরুম ব্যবহার করে নিন: পরীক্ষার হলে ঢোকার আগেই পায়খানা-প্রস্রাবের বেগ সামলে নিন। পরীক্ষা চলাকালীন বের হওয়ার প্রয়োজন যেন না হয়।
  • প্রথম কাজ: আসনে বসে প্রথমেই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করুন, খালি খাতা বা ভুল তথ্য পূরণ করা যাবে না।
  • প্রশ্নপত্র জালিয়াতি নয়: পরীক্ষার আগে কোনো ধরনের নকল, ফাঁস হওয়া প্রশ্নপত্র বা অবৈধ নোটের খোঁজ করবেন না। এতে সময় নষ্ট হয় ও শাস্তির ঝুঁকি থাকে।
  • ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ: মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর ঘড়ি, ব্লুটুথ ডিভাইস ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে।
  • প্রবেশপত্র ও পরিচয়পত্র: MCQ পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় অবশ্যই প্রবেশপত্র ও বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট) সঙ্গে রাখুন।
  • OMR শিট পূরণ: শুধুমাত্র কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করুন। বৃত্ত সম্পূর্ণ ভরাট করুন, আংশিক নয়। রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন এবং কোড বৃত্ত ভরাটে ভুল করবেন না।
  • পরিচিতদের সঙ্গে অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলুন: "কতটুকু পড়েছো?", "কোন টপিকটা আসবে?"—এ ধরনের আলোচনা অহেতুক টেনশন বাড়ায়। নিজের প্রস্তুতির ওপর আস্থা রাখুন।
  • OMR শিটে বৃত্ত ভরাট : OMR শিটে বৃত্ত ভরাটের সময় প্রশ্ন নম্বর মিলিয়ে নিন, শিট ভাঁজ বা নষ্ট করা যাবে না।
  • হাতে ঘড়ি রাখুন: টেবিল ঘড়ি বা ব্যক্তিগত অ্যানালগ ঘড়ি সঙ্গে রাখলে সময়ের হিসাব রাখা সহজ হয়। স্মার্ট ঘড়ি বা ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ; হলে দেয়াল ঘড়ি থাকবে।
  • রিভিশন: সব উত্তর শেষে ৫-৭ মিনিট রিভিশনের জন্য রাখার চেষ্টা করুন, তাড়াতাড়ি করে জমা দিবেন না।

লিখিত/সৃজনশীল পরীক্ষার জন্য কৌশল

  • প্রশ্ন নির্বাচন: সৃজনশীল বা রচনামূলক পরীক্ষায় উত্তর জানা আছে এমন প্রশ্নই বেছে নিন। যে প্রশ্নে সবচেয়ে ভালো লিখতে পারবেন, সেটি প্রথমে লিখুন।
  • সময় ভাগ: প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ সময়ের মধ্যে লেখা শেষ করুন। গণিত বা হিসাব-নিকাশের প্রশ্ন পরে করার পরিকল্পনা রাখতে পারেন।
  • সাবলীল ভাষা: সহজ-সরল ও সাবলীল ভাষায় উত্তর লিখুন। কঠিন শব্দ ব্যবহার করতে গিয়ে ভুল করবেন না। বানান ও ব্যাকরণের দিকে খেয়াল রাখুন।
  • প্রাসঙ্গিকতা: উত্তর হতে হবে প্রশ্নের সাথে সম্পূর্ণ প্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে পৃষ্ঠা ভরলে পরীক্ষক খুশি হবেন না, বরং নম্বর কাটতে পারেন।
  • গণিতের খাতা: গণিত পরীক্ষায় মার্জিন টেনে খাতা ব্যবহার করুন। প্রতিটি ধাপ পরিষ্কারভাবে দেখিয়ে সমাধান করুন। সূত্র বা মান বসানোর আগে সেটি উল্লেখ করুন।

পরীক্ষার সময় যা কখনোই করবেন না

  • অন্যের উত্তর দেখা বা দেখানো: পরীক্ষার হলে অন্যের উত্তর দেখা বা নিজের উত্তর অন্যকে দেখানো যাবে না।
  • মোবাইল ফোন ব্যবহার: পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেক্ট্রিক ডিভাইস দ্বারা অবৈধ উপায়ে উত্তর বের করা যাবে না।
  • প্রশ্ন নিয়ে অভিযোদ: প্রশ্ন ভুল সংক্রান্ত কোনো সমস্যা হলে রাইট চ্যানেলের মাধ্যমে কর্তৃপক্ষকে জানান।
  • খাতা জমা দিয়ে তাড়াতাড়ি বের হওয়া: পরীক্ষা শেষ হওয়ার আগে খাতা জমা দিয়ে বেরিয়ে পড়বেন না। শেষ সময়টুকু রিভিশনে কাজে লাগান।

মানসিক চাপ ও নার্ভাসনেস দূর করার উপায়

পরীক্ষার সময় একটু নার্ভাস লাগা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত নার্ভাসনেস বা উৎকণ্ঠা আপনার জানা উত্তরও ভুলিয়ে দিতে পারে। নিচের কৌশলগুলো প্রয়োগ করে নিজেকে শান্ত রাখুন:

  • গভীর শ্বাস নিন: নাক দিয়ে ধীরে ৪ সেকেন্ড শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে রাখুন এবং মুখ দিয়ে ৪ সেকেন্ডে ছাড়ুন। এটি ২-৩ বার করলে মন শান্ত হবে।
  • পজিটিভ সেলফ-টক: নিজেকে বলুন "আমি পারবো", "আমি প্রস্তুত", "এটি শুধু একটি পরীক্ষা"। নেতিবাচক চিন্তা মাথায় আসতে দেবেন না।
  • একটানা চাপ নেবেন না: উত্তর করার মাঝেই কলম রেখে ১০ সেকেন্ড চোখ বন্ধ করে বিশ্রাম নিন। কব্জি ও ঘাড় নাড়িয়ে পেশির টান কমাতে পারেন।
  • অন্যের সাথে তুলনা নয়: পাশের জন কতটুকু লিখলো বা কেমন লিখছে, তা দেখে নিজেকে চাপে ফেলবেন না।
  • পানি পান করুন: পরীক্ষার সময় পানির বোতল সঙ্গে রাখবেন। হালকা পানি পান করলে মন ও শরীর সজীব হয়।

পরীক্ষা শেষে করণীয়

পরীক্ষার শেষ করার পরও কিছু নিয়ম মেনে চলা উচিত:

  • উত্তর মেলানো থেকে বিরত থাকুন: পরীক্ষা শেষে বন্ধুদের সাথে উত্তর মিলিয়ে "এই উত্তরটা ঠিক হলো না"—এমন আক্ষেপ করবেন না। এতে পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে মানসিক চাপ বাড়ে।
  • পরবর্তী পরীক্ষার প্রস্তুতি: আজকের পরীক্ষার ভুল নিয়ে আফসোস না করে আগামী পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করুন।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন: পরীক্ষার পূর্ব  মুহুর্তে কি নতুন কিছু পড়া উচিত?
উত্তর: একেবারেই না। শেষ সময়ে নতুন কিছু পড়লে তা বিভ্রান্তি তৈরি করতে পারে এবং আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। বরং আগের পড়া গুরুত্বপূর্ণ টপিকগুলোর রিভিশন দিন।

প্রশ্ন: পরীক্ষার হলে কোন ধরনের কলম ব্যবহার করা ভালো?
উত্তর: পরীক্ষার খাতায় ভালো মানের কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করা উচিত। কলম যেন মোটা ও মসৃণ লেখা দেয়, তবে খাতায় কালি ছড়ায় না। জেল কলম ব্যবহার না করাই ভালো।

প্রশ্ন: পরীক্ষার হলে সময় কীভাবে ভাগ করবো?
উত্তর: প্রথমেই সম্পূর্ণ প্রশ্নপত্র পড়ে নিন। তারপর প্রতিটি প্রশ্নের নম্বর অনুযায়ী সময় ভাগ করে নিন। সহজ প্রশ্নগুলো আগে সমাধান করুন এবং শেষে ১০-১৫ মিনিট রিভিশনের জন্য রাখুন।

প্রশ্ন: OMR শিটে ভুল বৃত্ত ভরাট করলে কী করবো?
উত্তর: OMR শিটে কোনোভাবেই কাটাকাটি করা যাবে না। তাই খুব সাবধানে বৃত্ত ভরাট করতে হবে। কোনো ভুল হয়ে গেলে পরীক্ষকের কাছে গিয়ে নতুন OMR শিট চেয়ে নিন (সময় থাকলে)। OMR শিট ভাঁজ করবেন না।

প্রশ্ন: পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে?
উত্তর: না, কোনোভাবেই মোবাইল ফোন পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। ধরা পড়লে পরীক্ষা বাতিলসহ কঠোর শাস্তি পেতে পারেন। এমনকি ভবিষ্যতে সকল পাবলিক পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হতে পারে।

উপসংহার

পরীক্ষা হলো আপনার মেধা ও পরিশ্রমের মূল্যায়নের জায়গা। সঠিক প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং মানসিক দৃঢ়তা থাকলে যেকোনো পরীক্ষায় সফল হওয়া সম্ভব। উপরে উল্লেখিত নিয়ম ও কৌশলগুলো মেনে চললে পরীক্ষায় ভুলের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে।

মনে রাখবেন: "পরীক্ষা জীবনের শেষ কথা নয়, বরং জীবনের প্রস্তুতির একটি ধাপ।" আত্মবিশ্বাস রাখুন, সততার সাথে পরীক্ষা দিন—সাফল্য আপনার কাছেই আসবে।

আপনার পরীক্ষার জন্য শুভকামনা! 🍀 আমাদের এখানে আরও বাংলা টাইপিং স্পিড টেস্ট এর ব্যবস্থা রয়েছে। চাইলে প্রাক্টিস করতে পারেন।